শৈশব ও শিক্ষাজীবন
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। স্থানীয় বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। চোখের অসুস্থতার কারণে কয়েক বছর পড়াশোনায় বিঘ্ন ঘটলেও তিনি ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।

